চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক নারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনার অভিযোগে ইউক্রেন থেকে রাশিয়ান পক্ষের একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি বছর জুনে বন্যা কবলিত মাইকোলাইভ সফরের আগে ওই নারী ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভ্রমণসূচী খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। পরিষেবাটি আরও জানায়, ইউক্রেনের বাসিন্দাদের অনেকেই রাশিয়াকে সমর্থন করছে এবং মস্কোর সামরিক বাহিনীকে তথ্য সরবরাহ করছে।

এসবিইউ তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত নারীকে রাশিয়ানদের কাছে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ মাইকোলাইভ সফরের আগে জেলেনস্কির পরিকল্পনাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। রান্নাঘরে মুখোশধারী অফিসারদের সাথে অভিযুক্ত নারীর একটি ছবিও প্রকাশ করেছে এসবিইউ। তবে এতে প্রত্যেকের মুখ ঝাপসা করে দেওয়া হয়।

এসবিইউ এর অভিযোগ, রাশিয়া মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে এবং ওই নারী তাদের ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করার চেষ্টা করছে যা রাশিয়ান সামরিক বাহিনী দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে। তবে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এসবিইউ এর মতে, সন্দেহভাজন নারী ওচাকিভ নামের একটি ছোট শহরে বাস করতেন। শহরটি প্রেসিডেন্ট জেলেনস্কি জুলাই মাসে পরিদর্শন করেছিলেন। দোষী সাব্যস্ত হলে, তিনি ১২ বছর পর্যন্ত কারাবাস ভোগ করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT