আন্তর্জাতিক

সিংহের সাথে একই প্লেটে খাবার খাচ্ছেন

একজন নারী সিংহের সাথে খাবার ভাগ করছে, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সিংহের সাথে খাবার ভাগ করছে, শান্তিপূর্ণ পরিবেশে, রাতে আলোর আলোতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বনের রাজা সিংহ। চিড়িয়াখানায় খাঁচার ভিতরে সিংহ দেখলেও সবাই একটু ভয়ই পান। যেখানে সিংহ দেখতেই মানুষ ভয় পায় সেখানে সিংহের সাথে বসে একই প্লেটে খাবার খাওয়া যেন খুবই অবাস্তব এবং অদ্ভুত। তবে অদ্ভুত শোনালেও বাস্তবে সিংহের সাথে বসে একই প্লেটে খাবার খেয়েছেন এক নারী।

এনডিটিভি জানায়, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এই দৃশ্য যেখানে একজন নারীকে সিংহের ঠিক পাশে বসে একই প্লেট থেকে খাবার খেতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একটি প্লেটের মধ্যে ২ ধরণের মাংস রাখা আছে। এক পাশে আছে কাঁচা মাংস এবং অন্য পাশে রান্না করা মাংস। ভিডিওতে সিংহকে দেখা যাচ্ছে কাঁচা মাংস ছিঁড়ে খেতে আর পাশে থাকা নারী তার জন্য করা রান্না মাংসের টুকরো থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতের একটি বন্যপ্রাণী পার্কের এই অবিশ্বাস্য ভিডিওটি ৩৭ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই কমেন্টে তাদের মতামত জানিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন,  তারপরে সে আপনাকে খাবে! এগুলো বন্য প্রাণী, পোষা প্রাণী নয়। আরেকজন লিখেছেন, স্থানটি স্বচক্ষে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। অন্য একজন ব্যবহারকারী লিখেন, যাই ঘটুক না কেন, আমি সিংহের পক্ষে আছি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…