আন্তর্জাতিক

৬০টিরও বেশি কুকুরকে ধর্ষণ ও হত্যা: প্রাণিবিদের আড়াইশ বছরের কারাদণ্ড

A man with curly hair looking thoughtfully into the distance. Channel i News - চ্যানেল আই নিউজ

A close-up of a man with curly hair, set against a blurred green background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রাণিবিদ অ্যাডাম ব্রিটনকে ৬০টিরও বেশি কুকুরকে ধর্ষণ ও হত্যার দায়ে ২৪৯ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। 

এনডিটিভি জানিয়েছে, যুক্তরাজ্যের কুমির বিশেষজ্ঞ অ্যাডাম ব্রিটনের বিরুদ্ধে ধর্ষণ, অত্যাচার এবং ডজন ডজন কুকুরকে হত্যার অভিযোগে  ২৪৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১১ জুলাই শুনানিকালে অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের বিচারক মাইকেল গ্রান্ট বলেন, আমার মূল্যায়ন বলছে, তিনি পশুদের স্নায়বিক শক বা অন্য মানসিক অস্থিরতা সৃষ্টি করার পর ধর্ষণ করেছেন। বিচারক এই অপরাধটিকে “প্রাণীর প্রতি ভয়ঙ্কর নিষ্ঠুরতা” বলে অভিহিত করেছেন।

সবাই যখন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছিল তখন ব্রিটনের আইনজীবী একটি নতুন প্রতিবেদন পেশ করেন এবং বিচারককে এটি বিবেচনা করার জন্য অনুরোধ করেন। প্রতিবেদনে ব্রিটনের মানসিক চিকিৎসা করা দরকার বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার ডারউইনে নিজের এলাকাতেই কুকুরদের ওপর অত্যাচার করতেন এবং পিটিয়ে মেরে ফেলতেন ব্রিটন। নিষ্ঠুরতার এ কাজ তিনি রেকর্ড করেও রাখতেন। ব্রিটনের একটি নির্যাতন কক্ষ ছিল যেখানে তিনি কুকুরদের যৌন নির্যাতন করতেন অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

বিষয়:কুকুর ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…