হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা
হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলায় মাছ বিক্রেতারা মাছ বিক্রি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
হবিগঞ্জের পইল গ্রামে হয়ে গেল দু’দিনের ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় দুশ’ বছর ধরে পৌষ সংক্রান্তির সময় এই মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান আকর্ষণ বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল ও কার্ফুসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। এবারের মেলায় একটি বাঘাইর মাছের দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






