মার্কিন যুক্তরাষ্ট্রে বোনকে অপহরণের হাত থেকে বাঁচাতে খেলনা ‘গুলতি’ ব্যবহার করেছে ১৩ বছরের কিশোর। অবশেষে বোনকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে ওই কিশোর।
রোববার (১৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ সূত্রে এই তথ্য জানায়। এতে বলা হয়, ৮ বছরের ছোট বোনকে অপহরণের হাত থেকে বাঁচাতে উপস্থিত বুদ্ধি খাটিয়ে গুলতি ব্যবহার করে ১৩ বছরের কিশোর।
যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানের আলপেনা টাউনশিপের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার সময় শিশু বোন বাড়ির উঠানে মাশরুম খুঁজছিল, তখন পাশের জঙ্গল থেকে একজন মুখে রুমাল বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিশোর ভাই ঘরের জানালা দিয়ে এমন দৃশ্য দেখে, তাৎক্ষণিক নিজের অস্ত্র দিয়ে বোনকে উদ্ধার করার চিন্তা করে। পরে তার হাতে থাকা গুলতি দিয়ে অপহরণকারীর মাথায় এবং বুকে গুলি করে।
পুলিশ জানায়, কিশোরের গুলতির গুলির আঘাতে কিছুটা ভয় এবং আহত হয় অপহরণকারী। আর এভাবেই শিশু বোনকে উদ্ধার করে কিশোর ভাই।








