অপরাধ

রাজধানীতে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার, যেখানে রোগী ও স্বজনরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় অতিরিক্ত মদপানে মো. মাহি রশিদ দীপ্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দীপ্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, দীপ্ত নোয়াখালীর বেগমগঞ্জ থানার দয়জপুর গ্রামের মামুনুর রশিদ মামুনের ছেলে। পরিবারের সঙ্গে এলিফ্যান্ট রোডে ভাড়া বাসায় থাকতো সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপানে কিশোর দীপ্ত অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।

বিষয়:এলিফ্যান্ট রোড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…