কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হাওরে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, কুড়িগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানিতে ডুবে মাহিন মিয়া (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত মাহিন মিয়া একই গ্রামের মো. আশিক মিয়ার ছেলে। সে বাজুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা বড়হাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন মিয়া রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন ভাবেন মাহিন হয়তো সহপাঠীদের সাথে খেলা-ধুলা করছে তাই কোন খোঁজ করেনি। কিন্তু বিকেল হলেও যখন মাহিন বাড়ি ফিরেনি তখনই পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করেন। কোথায়ও না পেয়ে বাড়ির পাশের হাওরের পানিতে খোঁজতে শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে হাওরের পানিতে মাহিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

বিষয়:কিশোরগঞ্জ পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…