চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনায় জ্বালানি তেল নিয়ে জাহাজডুবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, ভোলা
A A

ভোলায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের পর একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের স্টাফদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার কাচিয়া বৈরাগিয়া চরের মেঘনা নদীতে ‘সাগর নন্দিনী-২’ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়।

ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডুবে যাওয়া জাহাজটিতে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল বলে জাহাজের স্টাফরা দাবি করেছেন।

জাহাজের স্টাফরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটারের বেশি পেট্রোল ও ডিজেল লোড করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়। কাচিয়া বৈরাগিয়া চরের মেঘনা নদীতে অপর একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর তেলবাহী জাহাজটির তলা ফেটে যায়। এতে জাহাজটি ডুবে যায়।

এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে অপর একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে।

Reneta

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছান। জাহাজের স্টাফদের তীরে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। জাহাজটিকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাহাজটিতে আট লাখ ৯৮ হাজার ৪৯৬ লিটার পেট্রোল এবং দুই লাখ ৩৪ হাজার ৪৫২ লিটার অকটেন ছিল।

ভোলার ইলিশা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড মেঘনা নদী থেকে ডিজেল অপসারণের চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজ ডুবিজ্বালানি তেলমেঘনা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT