চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরেন্টোতে সাত দিনব্যাপী নাট্যকর্মশালা শুরু

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:৩৬ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
প্রবাস সংবাদ
A A

কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে শুরু হয়েছে সাতদিনব্যাপী নাট্যকর্মশালা। টরন্টো থিয়েটার ফোক্সের ইমামুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, টরন্টোতে নিয়মিত নাটক প্রদর্শনী শুরুর লক্ষ্যে নাট্যকর্মীর সংখ্যা বাড়ানোটা জরুরি। আর এ লক্ষ্যেকে সামনে রেখেই এ কর্মশালার আয়োজন। প্রায় ২০ জন সাংস্কৃতিক কর্মী ও নাট্যকর্মী এ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সংগীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা। এক কথায়, একটি নাটক সুষ্ঠুভাবে সঠিকভাবে সফল মঞ্চায়নের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।

এই নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসাবে থাকবেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম এবং সমন্বয়কারী হিসাবে থাকবেন শারমিন শরিফ শর্মী, মাহমুদুল ইসলাম সেলিম।

সাত দিনব্যাপী কর্মশালার আজ (৯ জুন) ছিল প্রথম দিন। মাঝে একদিন বিরতি দিয়ে এই কর্মশালা আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।

কর্মশালার প্রশিক্ষক নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম বলেন, ‘টরন্টোর নানান অনুষ্ঠান রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের মূল ব্যক্তিবর্গ এই কর্মশালাতে যুক্ত হয়েছেন দেখে আমি অভিভূত। এ যেন বাংলা নাট্যের প্রতি ভালবাসারই প্রতিচ্ছবি। প্রবাসের প্রতিটি শহরে বাংলা নাটক তথা বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টরেন্টোর বাংলাদেশ সেন্টারসাতদিনব্যাপী নাট্যকর্মশালা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT