চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় এক রাতে পরপর ৯টি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ মে) দেশটির বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে। এ ঘটনার পর আবারও আশঙ্কা তৈরি হয়েছে যে, তেহরান বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীর নিচে ও আশপাশের সক্রিয় ফল্ট লাইনে দীর্ঘদিন ধরে জমে থাকা টেকটোনিক চাপ ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের কারণ হতে পারে। তেহরান অঞ্চলে ছোটখাটো কম্পন প্রায়ই অনুভূত হলেও, অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিকভাবে কয়েকটি ভূমিকম্প হওয়া তুলনামূলকভাবে বিরল ঘটনা।

এক রাতের মধ্যে হওয়া এসব কম্পন তেহরান প্রদেশের পূর্বাংশে অনুভূত হয়। এলাকাটি ইরানের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল মোশা ফল্টের কাছে অবস্থিত। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্টটি তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি দেশের প্রধান সক্রিয় ফল্টগুলোর একটি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পগুলোর মধ্যে একটি ছিল ৪ দশমিক ৬ মাত্রার। তবে এসব মৃদু কম্পনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মেহর বার্তা সংস্থাকে ভূকম্পবিদ মেহদি জারে বলেন, এই কম্পনগুলো জমে থাকা ভূকম্পীয় শক্তি নির্গমনের মাধ্যমে ভবিষ্যৎ ঝুঁকি কমিয়েছে কিনা, নাকি এগুলো আরও বড় ভূমিকম্পের পূর্বাভাস—তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি সতর্ক করে বলেন, তেহরানের ঝুঁকি শুধু সক্রিয় ফল্ট লাইনের কারণেই নয়; ঘনবসতিপূর্ণ নগরায়ন, বিপুল জনসংখ্যা এবং সীমিত প্রস্তুতিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার মতে, তুলনামূলক ছোট ভূমিকম্পও রাজধানীতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। দুর্বল অবকাঠামো ও তীব্র যানজট জরুরি সহায়তা কার্যক্রমকে কঠিন করে তুলতে পারে।

এক কোটির বেশি মানুষের আবাসস্থল তেহরান উত্তর তেহরান, মোশা ও রে ফল্টসহ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের কাছে অবস্থিত। ইরানি বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন, তেহরানের কাছে বড় ধরনের ভূমিকম্প হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

Reneta

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি ইরান। ২০০৩ সালে বাম শহরে হওয়া ভয়াবহ ভূমিকম্পে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যার স্মৃতি এখনও দেশটির মানুষের মনে স্পষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানতেহরানদুর্যোগের আশঙ্কাভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT