চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষা
A A

জার্মানিতে বিনামূল্যে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং সহজে স্থায়ী বাসিন্দা (পিআর) হওয়ার সুযোগ-এই তিনটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশিদের জন্য জার্মানিতে রয়েছে বিশাল সম্ভাবনা।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে প্রায় ৭ দশমিকন ৫ মিলিয়ন বা ৭৫ লাখ কর্মজীবী অবসরে যাবেন, যা দক্ষ বিদেশি কর্মীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে। জার্মানিতে দক্ষ কর্মী হিসেবে কাজ করতে চাইলে আউসবিল্ডুং হতে পারে বিশাল এক সুযোগ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও অভিবাসন’ বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন জার্মানিভিত্তিক মিডিয়া পার্সোনালিটি মাহমুদুল হাসান। জার্মানির ইগালটিউব ও ডিগ্রিওলা ডটকম-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সহযোগিতা করে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সেবাদাতা প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার মাশরুর শাকিল, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, প্রকৌশলী নাজমুল হাসান, আঁখি জাহান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জাহিদ আনোয়ারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মাহমুদুল হাসান বলেন, জার্মানিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে। সেই সঙ্গে রয়েছে দক্ষ কর্মীর সংকট। তাই যে কেউ যদি নিজেকে যোগ্য করে তোলে, তাহলে দেশটিতে কাজের সুযোগের অভাব হবে না। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা, আউসবিল্ডুং এবং অপরচুনিটি কার্ড-এর মাধ্যমে সহজেই জার্মানিতে যাওয়ার সুযোগ রয়েছে।

তিনি উল্লেখ করেন, অপরচুনিটি কার্ড পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে আবেদন করা যায়, যা এক বছরের জন্য ভিসা দেয় এবং এই সময়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যায়। এছাড়া আউসবিল্ডুং (পেশাগত প্রশিক্ষণ) গ্রহণের মাধ্যমে অনেকটাই নিশ্চিত চাকরি নিয়ে জার্মানিতে যাওয়া সম্ভব। বর্তমানে প্রতিবছর ৫ লাখ আউসবিল্ডুং পদ খালি হয়, যার মধ্যে প্রায় আড়াই থেকে তিন লাখ পদ পূরণ হয়, বাকিগুলো শূন্য থাকে। তবে আউসবিল্ডুং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য জার্মান ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। তাই জার্মান ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Reneta

পেশায় সফ্‌টওয়্যার ডেভেলপার ও ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ-এর মিডিয়া কো-অর্ডিনেটর জনাব হাসান সেমিনারে বলেন, ট্যাপট্যাপ সেন্ড হল একটি স্বল্প-খরচের অর্থ স্থানান্তর পরিষেবা, যা আন্তর্জাতিক রেমিট্যান্সকে সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছে। নতুন ব্যবহারকারীরা ইগালটিউব প্রোমোকোড ব্যবহার করে ২০ ইউরো সমপরিমাণ বোনাস পেতে পারে।

সেমিনারটিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চশিক্ষা ও অভিবাসনজার্মানসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT