আন্তর্জাতিক

ছোট নৌকায় ৬৭ দিন সমুদ্রে ভেসে থাকার পরে জীবিত উদ্ধার

সমুদ্রে ভেসে থাকা ছোট নৌকা ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট নৌকায় ৬৭ দিন সমুদ্রে ভেসে থাকার পরে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির ছবি, নৌকার পাশে লাল পতাকা ও সমুদ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

তীব্র ঠান্ডা ওখোটস্ক সাগরে একটি ছোট নৌকায় ৬৭ দিন ভেসে থাকার পর একজন রুশ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এসময় নৌকা থেকে ওই ব্যক্তির ভাই ও ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়। বাতাস ভরা নৌকার ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ার পর থেকেই সাগরে ভাসছিলেন তারা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৬৭ দিন সাগরে ভেসে থাকার পর গত সোমবার ওই ব্যক্তিকে ঝড়ো সাগর ওখোতস্ক থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাছ ধরা একটি নৌকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, ওই ব্যক্তির নাম মিখাইল পিচুগিন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি আগস্টের শুরুতে ওখোতস্ক সাগরে তিমি দেখতে বেরিয়েছিলেন। তখন সঙ্গে ছিল তার ৪৯ বছর বয়সী ভাই ও ১৫ বছর বয়সী ভাতিজা। ৯ আগস্ট সাগরে পথ হারান তারা।

উদ্ধার করা ব্যক্তির ভাই এবং তাঁর কিশোর ছেলে তীব্র ঠান্ডায় সাগরেই মারা গেছেন। উদ্ধারের মুহূর্তে কমলা লাইফজ্যাকেট পরা পিচুগিন একটি খুঁটিতে লাল পতাকা বেঁধে ছোট্ট নৌকাটির ওপর দাঁড়িয়েছিলেন।

বিষয়:জীবিত উদ্ধার রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…