স্বাস্থ্য

ডেঙ্গুতে রের্কড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি, ৮ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪৭ জন।

রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে ঢাকা সিটিতে ৪ জন এবং সিটির বাইরে ৪ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪৯ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৩২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ১০৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৪৭৩ জন। ঢাকায় ২২ হাজার ৬৯৩ এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…