অর্থনীতি

ডিসেম্বরে এসেছে রেকর্ড ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার নোটের উপর বাংলাদেশ ব্যাংকের লোগো দেখা যাচ্ছে, যা অর্থনৈতিক বিষয়কে নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রবাসী বাংলাদেশীরা ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।

বুধবার (১ জানুয়ারি) বাসস এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, প্রবাসী বাংলাদেশী কর্মীরা ২০২৩ সালের ডিসেম্বরে দেশে প্রায় ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রাপ্তিতে প্রবৃদ্ধি ২৭ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে কারণ এই সময়কালে মোট ১৩ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গতবছর যা ছিল ১০ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’র সাথে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা জানান, সরকার অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) বৈধ চ্যানেলে দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করায় দেশে রেমিট্যান্সের প্রবাহ ঊর্ধ্বমুখী হয়েছে।

বিষয়:রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…