মারা গেছেন ‘এ প্রোফেট’ ‘ওয়ার হর্স’-এর মতো বিখ্যাত ছবির অভিনেতা নিলস আরেস্ট্রুপ। অভিনয়ের পাশাপাশি ফরাসি-ড্যানিশ এই তারকা পাশাপাশি পরিচালক এবং লেখক। কিংবদন্তী এই তারকার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া!
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। রবিবার অভিনেতা প্যারিসের নিজের বাড়িতে মারা গেছেন। গণমাধ্যমকে তার স্ত্রী, অভিনেত্রী এবং চিত্রনাট্যকার ইসাবেল লে নুভেল মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরেস্ট্রুপের বর্ণাঢ্য কর্মজীবন রেকর্ড তিনটি সিজার অ্যাওয়ার্ড অর্জন করেন। যা ফরাসি সিনেমায় রেকর্ড গড়েছে! তিনি টেলিভিশন এবং থিয়েটার দিয়ে অভিনয় শুরু করেন। তারপর থেকে অভিনয়ের প্রতি আগ্রহ বাড়ে। তার অন্যতম আইকনিক চরিত্র সিজার লুসিয়ানি, যা ‘এ প্রোফেট’ ছবিতে দেখা গেছে।
সম্প্রতি জিয়াদ ডুইরির ব্যারন নয়ার এবং লেস প্যাপিলন নয়রের মতো প্রশংসিত ফরাসি টিভি নাটকে দেখা গেছে তাকে।







