বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

ঢাকার কেন্দ্রীয় এলাকায় একটি আধুনিক ব্যবসা কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার কেন্দ্রীয় এলাকায় একটি আধুনিক ব্যবসা কেন্দ্রের বহুতল ভবনের ছবি, যেখানে বিভিন্ন দোকান ও অফিস রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ফার্মগেট সেজান পয়েন্ট শপিং মলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ ১ জুলাই শনিবার সকালে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসে যাওয়ার সময় ফার্মগেট সেজান পয়েন্ট শপিং মলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মনিরুজ্জামান তালুকদার নামের একজন পুলিশ সদস্য।

নিহত মনিরুজ্জামান পুলিশ কনস্টেবল পদে তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার বাসিন্দা। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান। এমন সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি।

আজ সকালে ৯৯৯ থেকে কল করে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত মনিরুজ্জামানের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:পুলিশ সদস্য নিহত ফার্মগেট রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…