চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

সুমন রায়সুমন রায়
১১:২৩ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর পাচঁদোনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচদোনা মোড় থেকে ডাঙ্গা রোডের বাবুর বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।

আহতরা হলেন, পাঁচদোনার শাহীন মিয়ার ছেলে গুলিবিদ্ধ মো. রনি (৩২)। আহত অন্যান্যরা হলেন একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. লাল মিয়া মেম্বার ও সাবেক যুবদল নেতা মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়।

এসময় সংঘর্ষকারীরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিবিদ্ধদুই গ্রুপনরসিংদীবিএনপিসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী, ৬ জনের মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ

এপ্রিল ২৮, ২০২৬

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT