অপরাধ

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল হাই নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার ১০ অক্টোবর গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবদুল হাই সালহাটি এলাকার ডিমলা থানার নীলফামারী জেলার মৃত হাবিবুর রহমান এর ছেলে।

পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আবদুল হাই। রাতে বাড়ি ফাঁকা থাকায় ৭ বছরের এক শিশুকে একা পেয়ে একটি খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটির মা অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি আবদুল হাইকে রাতেই আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন জানান, এ ঘটনায় ধর্ষণকারীকে আটক করা হয়েছে।

বিষয়:আটক শিশু সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…