সৌদি আরবে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি গাড়ির চাবি নিয়ে খেলতে গিয়ে ভুলবশত তা গিলে ফেলেন। পরে চিকিৎসকরা অস্ত্রোপচার করার মাধ্যমে চাবিটি বের করতে নিয়ে আসেন।
আল আরাবিয়া জানায়, আল-কুনফুদাহ শহরের একটি হাসপাতালের জরুরি বিভাগে লোকটিকে ভর্তি করা হলে চিকিৎসকরা দ্রুতই অপারেশন করে চাবিটি বের করে নিয়ে আসে। প্রায় ১৫ মিনিট ধরে চলে এই অপারেশন।
লোকটি জানায়, চাবিটি নিয়ে খেলার সময় এটি গলায় আটকে যায় এবং শ্বাস নিতে সমস্যা দেখা দেয়।
হাসপাতালে এক্সরেতে শ্বাসনালীতে থাকা ধাতব চাবিটি আটকে থাকতে দেখা যায়। রোগীর আগে থেকেই হার্টের সমস্যা থাকার কারণে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয়েছিল।
এন্ডোস্কোপি এবং চাবি বের করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।








