চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে হাতির দেখাশোনার অভিনব ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হাতির সঙ্গে কাজ করছে কর্মীরা, নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে 

পশুপাখির প্রতি তাচ্ছিল্য, সহানুভূতির অভাব আজও বড় সমস্যা। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের ফলে প্রাণিজগতের আবাস কমে চলেছে। ভারতে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর এক উদ্ধার কেন্দ্র এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সুজি চোখে দেখতে পায় না৷ তারপরও কিন্তু বেশ কয়েক বছর ধরে এক সার্কাসে দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। কিন্তু এর বিনিময়ে সুজি ঠিকমতো খাবার ও যত্ন পায়নি। তাকে উদ্ধার করে যখন মথুরার হাতি সংরক্ষণ ও দেখাশোনার জন্য গঠিত কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল, প্রাণীটি খুবই দুর্বল ও খারাপ অবস্থায় ছিল।

সেখানকার সব হাতিরই এমন করুণ কাহিনি রয়েছে। ওয়াইল্ডলাইফ এসওএস সংস্থারসহ প্রতিষ্ঠাতা কার্তিক সত্যনারায়ণ বলেন, প্রতি বছর হাতির সংখ্যা কমে চলেছে৷ আমরা তাদের হারাচ্ছি। বসতি ধ্বংসের কারণে শত শত হাতি মারা হচ্ছে। বনজঙ্গল উধাও হয়ে যাচ্ছে, শহরের সম্প্রসারণ ঘটছে। অনেক হাতি ধরে নির্যাতন, শোষণ করা হচ্ছে, বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে৷ ওয়াইল্ডলাইফ এসওএস-এ আমরা হাতি উদ্ধার করে প্রাণীগুলির পুনর্বাসন করি।

বর্তমানে প্রকৃতির কোলে যে সব এশীয় হাতি টিকে রয়েছে, সেগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ ভারতেই পাওয়া যায়৷ কিন্তু সেই হাতিও কোনো রকমে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ভারতের জঙ্গলগুলিতে এশীয় হাতির সংখ্যা ২২ হাজার এরও কম। প্রায় ২ হাজার ৭০০ হাতি মানুষের হাতে বন্দি রয়েছে৷ সেগুলোকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়।

হাতির যত্ন নিতে ওয়াইল্ডলাইফ এসওএস ২০১০ সালে এই কেন্দ্রটি খোলে৷ বর্তমানে ৩০টিরও বেশি হাতি সেখানে বাস করছে।

Reneta

জিঞ্জারের বয়স ৫০-এরও বেশি। ২০২১ সালে তাকে এখানে আনা হয়েছিল। শরীরে ক্ষত এত গভীর ছিল, যে প্রাণীটি এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ডাক্তাররা সেই হাতির দৃষ্টিশক্তি ফেরাতে পারেননি।

তবে তারা পায়ের ক্ষত সারানোর চেষ্টা করছেন৷ পশুচিকিত্সক ড. প্রমোদ রাজপুত বলেন, বর্তমানে আমরা জিঞ্জারকে লেজার থেরাপি দিচ্ছি। সেটির পিছনের জয়েন্টগুলো অত্যন্ত দুর্বল৷ তাই আমরা থেরাপির মাধ্যমে সেই অংশকে শক্তিশালী করে নিরাময়ের প্রক্রিয়ায় উন্নতি আনার চেষ্টা করছি৷ হাতি এখানে এলে আমরা প্রায়ই দেখি, যে সেগুলির জয়েন্ট দুর্বল অথবা বিকৃত হয়ে গেছে৷ মাত্রাতিরিক্ত কাজের চাপ অথবা অপুষ্টির কারণে এমনটা ঘটে।

হাতি জঙ্গলের প্রাণী। সেখানেই তাদের থাকার কথা৷ কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রাণীকে পোষ মানিয়ে চলছে৷ সেনাবাহিনীর কাজ থেকে শুরু করে ভারি মালপত্র বহন, পিঠে চাপা অথবা উৎসবে মনোরঞ্জনের উপকরণ হিসেবে হাতিকে কাজে লাগানো হচ্ছে।

প্রাণী অধিকার অ্যাক্টিভিস্টদের মতে, মানুষ আসলে কখনো হাতিকে সঙ্গী হিসেবে দেখেনি, বরং ক্রীতদাস করে রাখতে চেয়েছে।

হাতি প্রকল্পের সমন্বয়ক শিবম রাই বলেন, কোনো প্রাণীকে আমাদের সভ্যতার অংশ হয়ে থাকার কোনো প্রয়োজন নেই৷ প্রকৃতি, পরিবেশ ও ইকোসিস্টেমেই সেগুলির ভূমিকা থাকার কথা৷ কিন্তু মানুষ এমন প্রাণী ধরে, তাদের বিরক্ত করে স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন করেছে, ক্রীতদাস করার চেষ্টা করেছে৷ সেটা খুব ভুল কাজ এবং সব রকমভাবে এটা বন্ধ করা উচিত।

শুধু হাতি নয়, ভালুক, বাঘ, চিতা এবং সরিসৃপও উদ্ধার করে ওয়াইল্ডলাইফ এসওএস সংগঠনের সাহায্য নেয়া হয়। উদ্ধারের কাজ, খোরাক ও চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়৷ কার্তিকের মতে, অনেক চ্যালেঞ্জ থাকলেও প্রাণী সম্পর্কে মানুষের মনোভাব বদলানো জরুরি।

তিনি বলেন, প্রাণী দেখাশোনার জন্য অর্থ সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ৷ মানুষের কাছে চাঁদা চাওয়া, এই কাজের জন্য সমর্থন চাওয়া কঠিন কাজ৷ কিন্তু এই সব হাতির প্রতি সহানুভূতি, ভালবাসা এবং দয়া দেখানোর প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝানোই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সেন্টারে আসার আগে এই সব হাতি অনেক কষ্ট পেয়েছে৷ কিন্তু ওয়াইল্ডলাইফ এসওএস প্রাণীগুলির বাকি জীবন যতটা সম্ভব মনোরম করে তোলার চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনব ব্যবস্থাদেখাশোনাভারতহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT