অন্য মেয়ের দিকে তাকানোর দায়ে প্রেমিকের চোখে সুঁইয়ের খোঁচা!

একজন ব্যক্তির চোখে সুঁইয়ের খোঁচা, চোখ লাল ও অস্বস্তি প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অন্য মেয়ের দিকে তাকানোর দায়ে প্রেমিকের চোখে সুঁই ঢুকিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৪৪ বছর বয়সী সানড্রা জিমেনেজ নামে এক নারী।
পুলিশ জানিয়েছে, সানড্রার প্রেমিক অন্য মেয়ের দিকে তাকিয়েছে বলে তাদের দুই জনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সানড্রা তার প্রেমিকের চোখে কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য ব্যবহার হওয়া ইনজেকশনের সুঁই ঢুকিয়ে দেন।
ভুক্তভোগী সানড্রার প্রেমিক জানান, তার সাথে সানড্রার দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্ক। একটি সোফায় শুয়ে থাকার সময় তার ওপর সুঁই নিয়ে ঝাঁপিয়ে পড়েন সানড্রা।
চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। সানড্রা এসময় পালিয়ে তার নিজের বাসায় চলে আসে। সানড্রার বাসা থেকে পুলিশ তাকে আটক করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সানড্রা।






