চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি আনোয়ারুলের মরদেহ টুকরো করতে ব্যবহার করা হয়েছে কিমা মেশিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড অনেক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। তার মধ্যেই এক নতুন তথ্য জানিয়েছে, সিআইডি। সিআইডি বলছে, আনোয়ারুল আজিমের মরদেহকে টুকরো করতে ব্যবহার করে হয়েছে মাংস কিমা করার যন্ত্র।

সিআইডির তদন্ত দল কলকাতার নিউমার্কেটের একটি দোকানে যায়। সেখানে জানা যায়, হত্যাকাণ্ডে সন্দেহের তালিকায় থাকা সিয়াম হোসেন সেই দোকান থেকে ২ হাজার ২০০ টাকা দিয়ে মাংস কিমা করার যন্ত্রটি কিনে।

সিআইডি আরও জানিয়েছে, সম্পূর্ণ মরদেহ কিমা করা যায়নি, তাই টুকরা টুকরা করে ফেলা হয়েছে সেপটিক ট্যাঙ্কে। সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কিলোগ্রাম মাংসখণ্ড উদ্ধারও করেছে সিআইডি। সেগুলো মানুষের কি না, তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত ১২ মে কলকাতায় যান আজিম। ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরে পুলিশ তদন্তে জানা যায়, কলকাতার নিউ টাউনের সেই বাসায় খুন হয়েছেন তিনি। সিআইডি তদন্তে নেমে প্রথমে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় সিয়ামকে।

কলকাতা পুলিশের তথ্য ওপর নির্ভার করে ঢাকা থেকে পুলিশ আমানুল্লা ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে। তবে সেই ঘটনার মূল চক্রান্তকারী এবং সাংসদের বাল্য বন্ধু আখতারুজ্জামান শাহিন, ফয়জল এবং মুস্তাফিজুর এখনও পলাতক।

সিআইডি সূত্রের খবর জানা গেছে, হত্যার পর আনোয়ারুল আজিমের মৃতদেহের ছবি তুলে তা বাংলাদেশের কয়েক জনকে পাঠিয়েছিল আমানুল্লা। মৃতদেহ যেন কেউ খুঁজে না পায় তার জন্য কিমা এবং খণ্ড করা মাংস সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়ার পর হাড়গুলো ফেলা হয়েছিল ভাঙড়ের কৃষ্ণমাটির বাগজোলা খালে।

Reneta

তদন্ত চালাতে গিয়ে সিয়ামকে সঙ্গে নিয়ে সিআইডি সেই স্থান থেকে কুড়িটি মানুষের হাড় উদ্ধার করেছে। সেগুলোর ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার পত্রিকা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ারুল আজিমকিমা করার যন্ত্রমৃতদেহ টুকরোহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT