চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১২, মে ২০২৬
শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চোখ ভরা স্বপ্ন নিয়ে সারা দেশ থেকে তরুণেরা সমবেত হয়েছিলেন এক ছাদের নিচে। তাদের কেউ উচ্চশিক্ষার স্বপ্নপূরণে প্রথম পদক্ষেপ নিচ্ছেন, আবার কেউ এসেছিলেন নিজেদের ভবিষ্যৎ গড়ার গল্প শোনাতে। ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগের মাধ্যমে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন অ্যালামনাইকে নিয়ে সাভারের বিসিডিএমে অনুষ্ঠিত হয় মিলনমেলা।

আজ মঙ্গলবার, (১২ মে) ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬: মেধার আলোয় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সেই সব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে যাদের পারিবারিক আয় মাসিক ২০ হাজার টাকার নিচে, আর্থিক কারণে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন যেন বাধাগ্রস্ত না হয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৬ হাজার ১৬১ জন শিক্ষার্থী মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করেন। এর মধ্য থেকে নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌ এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান। ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীরসহ শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবার মেধাবিকাশ উদ্যোগের মাধ্যমে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৬০ জন ২৬টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, যার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন ৪৫ জন। বুয়েট ও কুয়েটের মতো শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ১৭ জন শিক্ষার্থী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৫ জন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

কলেজ পর্যায়ে ১০৬টি সরকারি-বেসরকারি কলেজ থেকে ২৫০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে, যেখানে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেধাবিকাশ বৃত্তিপ্রাপ্ত ৪০০ জনের মধ্যে ২০৬ জনই ছাত্রী, যা মোট বৃত্তিপ্রাপ্তদের সাড়ে ৫১ শতাংশ। আর কলেজ পর্যায়ে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রী ৬০ শতাংশ।

মেধাবিকাশ উদ্যোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা পর্যন্ত এবং মাসিক ৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। যা তাদের আর্থিক দুশ্চিন্তা দূর করে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করবে। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক একটি দক্ষ ও সহমর্মী প্রজন্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা আগামীর বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের মেধাবিকাশ সংযোগ আয়োজনটি ছিল অধ্যবসায়, আকাঙ্ক্ষা ও সাফল্যের গল্পে ভরা। এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত নতুন ও অগ্রজরা একত্রিত হন, যাদের পথচলা শুধু মেধা দিয়ে নয় বরং আর্থিক প্রতিকূলতার বাধা পেরিয়ে এগিয়ে চলার। এই আয়োজন তরুণদের অনুপ্রেরণা, সংযোগ এবং সম্মিলিত সম্ভাবনার একটি পরিসর তৈরি করেছে।

ট্যাগ: ৪০০ মেধাবীএককালীন ও মাসিক বৃত্তিব্র্যাকের মেধাবিকাশ সংযোগ ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

পরবর্তী

ভেঙে যাচ্ছে মৌনির সংসার?

পরবর্তী

ভেঙে যাচ্ছে মৌনির সংসার?

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতায় আসার পর আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা মিটেছে: শুভেন্দু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT