বাংলাদেশ

সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত

জাপানে ভূমিকম্পের সময়ের সিগন্যালের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ভূমিকম্পের সময়ের সিগন্যালের ছবি, যেখানে ভূমিকম্পের কম্পন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার ভোরে মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়।

তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে: ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্প হয়েছে।

বিষয়:বাংলাদেশভূমিকম্পমিয়ানমার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…