চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, ১০ আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২১, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল চলাকালে ১০ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করে।

Banglabid

পুলিশ জানায়, সকালে কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে মিছিল বের করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে ১০ জনকে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামের নিউমার্কেটে আটক ৪

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।​ আজ রোববার সকালে চারজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

Reneta

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক একটি ব্যানার নিয়ে নিউমার্কেট এলাকায় মিছিল করছেন। বিষয়টি নজরে আসার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, শনিবার রাতে নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।​

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় এই ধরনের ঝটিকা মিছিলের প্রবণতা দেখা যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ আটককার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগঝটিকা মিছিলমোহাম্মদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT