চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আ.লীগ হিন্দুদের ওপর হামলা করে সেই ছবি পশ্চিমাদের কাছে বিক্রি করতে চায়’

জোনায়েদ সাকি

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৯:৪৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ, রাজনীতি
A A

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বের কাছে বিক্রি করতে চায়। ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগেই আছে। তারা পশ্চিমাদের বলেই আসছে এখানে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই—এটা বলতে পারলে তাদের লাভ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, তারা (আওয়ামী লীগ) অভ্যুত্থানকে কালিমা লেপন করতে পারে তাই সরকারকে কলঙ্কিত করতে পারে আর নিজেরা তাদেরকে আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

গণসংহতি আন্দোলনের গাজীপুর জেলা আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায় ও কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম খোকন।

এ সময় তিনি আরও বলেন, এদেশের ছাত্র-শ্রমিক-জনতাকে আমাদের সন্তানদেরকে খুন করে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের কোনদিন এদেশের মাটিতে জায়গা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণসংহতি আন্দোলনজোনায়েদ সাকিনতুন রাজনৈতিক বন্দোবস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT