নৌকায় ভোট দিলে পিষে ফেলার হুমকি

নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন
নৌকা প্রতীকে ভোট দিলে পিষে ফেলার হুমকি দিয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ। স্বতন্ত্র প্রার্থীর পক্ষের এক উঠান বৈঠকে নিজের বক্তব্য এ কথা বলেন তিনি।
এ বক্তব্যের প্রতিবাদে বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে নিজের একটি কারখানার অফিসে সংবাদ সম্মেলন করেন আসনটির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন।
মামুনুর রশিদ কিরন বলেন, উনার এমন বক্তব্য সংগঠন বিরোধী। উনি স্বতন্ত্র প্রার্থী ভোট করতে পারেন সেটা তার ইচ্ছে কিন্তু নিজ দলের নেতাকর্মীদের এভাবে ভয়ভিতি দেখানো সংগঠন বর্হিভুত এবং সরাসরি আচারণ বিধি লঙ্ঘন। আমরা এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ইলেক্টোরাল অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেছি।
এছাড়াও জাফর উল্ল্যাহকে সংগঠন থেকে বহিষ্কার করার জন্য কার্যকরি কমিটির বৈঠকে স্বীদ্ধান্ত নিয়ে জেলা কমিটিতে সুপারিশ করা হয়েছে।





