কক্সবাজার

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে এক শ্রমিক নিহত

কক্সবাজারে শ্রমিকের নিহতের ঘটনায় মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত শ্রমিকের ঘটনাস্থলে মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ (৫৫) নামের চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।

নিহত মনির আহমদ (৫৫) মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পট্টছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ঘটনাস্থলের চিংড়ি ঘেরের মালিকানার অংশীদার এবং ঘের দেখভালের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের বরাতে কায়সার হামিদ বলেন, রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় একদল অস্ত্রধারী দূর্বৃত্ত ঘেরে হামলা চালায়। এতে দূর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় দুর্বৃত্তরা বেশ কিছু পরিমান মাছ লুট করে নিয়ে যায় বলে জানান ওসি। কায়সার জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়:কক্সবাজার দূর্বৃত্তদের গুলি শ্রমিক নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…