কক্সবাজার

পাহাড় ধসে মা ও ২ কন্যা শিশুর মৃত্যু

পাহাড় ধসে মা ও দুই কন্যার মৃতদেহ উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় ধসে মা ও দুই কন্যার মৃতদেহ উদ্ধার কাজ চলছে, ঘটনাস্থলে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে নারী-শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ আগস্ট) ভোর রাত ৪টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার প্রবাসী মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), শিশু কন্যা ময়না (১৩) ও তোহা (৮)।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, গতকাল শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে আজ ভোর রাত ৪টার দিকে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে একটি ঘর মাটির নীচে চাপা পড়ে একই পরিবারের ১ নারী ও ২ শিশু কন্যা মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন তিনি।

বিষয়:কক্সবাজারের পেকুয়া পাহাড় ধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…