সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি মামলা পরিচালনা করা হবে: আইন উপদেষ্টা

ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি মামলা পরিচালনা করা হবে। সাগর-রুনি হত্যা মামলা তার মধ্যে একটি।
বুধবার ২৮ আগস্ট তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। অযথা মামল যাতে না করা হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিবে।
এসময় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, আশা করি সাকিব গ্রেফতার হবে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






