চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় শুরু হচ্ছে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

১৯, ২০ এবং ২৩,২৪ ফেব্রুয়ারি হবে এই উৎসব। যা সবার জন্য উন্মুক্ত...

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য মানবসংস্কৃতির এক শুদ্ধতম অভিব্যক্তি। যা সাধনা, সৌন্দর্য ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। সেই চর্চাকে আরও বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ১৯, ২০, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্‌জাবীন রহমান এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী সমবেত নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’ পরিবেশন করবেন একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনা করবেন স্নাতা শাহরীন। একক সংগীত ‘ঠুমরি রাগ দেশ’ পরিবেশন করবেন কাব্যশ্রী রায় চৌধুরী, আবার সমবেত নৃত্য ‘পল্লবী (ওড্যিস্যি)’ পরিবেশন করবেন নৃত্যছন্দ, এরপর একক নৃত্য পরিবেশন করবেন ‘দেবী স্তুতি (ভরতনাট্যম)’ বৃষ্টি বেপারী এরপর একক সংগীত ‘ধ্রুপদ’ পরিবেশন করবেন অভিজিৎ কুন্ড। একক নৃত্য ‘শুদ্ধ নৃত্য (কত্থক)’ পরিবেশন করবেন জুবায়ের হোসেন নাইম, আবার একক নৃত্য ‘জাভেলী’ পরিবেশন করবেন প্রিয়াংকা সরকার। এরপর একক সংগীত পরিবেশন করবেন আলী এফ এম রেজোয়ান, এরপর একক নৃত্য ‘শিব বন্দনা (মনিপুরি)’ পরিবেশন করবেন ওর্য়াদা রিহাব।

সমবেত নৃত্য ‘ঋতু বসন্ত ও তারানা (কত্থক)’ পরিবেশন করবেন রেওয়াজ পারফমার্স স্কুল, এরপর একক সংগীত ‘রাগ-বেহাগ’ পরিবেশন করবেন অনিল কুমার সাহা, এরপর একক নৃত্য ‘শিব স্তুতি (মনিপুরি)’পরিবেশন করবেন অর্পনা নিশি। আবার একক নৃত্য ‘(কত্থক)’ পরিবেশন করবেন মনিরা পারভীন, একক সংগীত ‘রাগ- বসন্ত’ পরিবেশন করবেন শেখর মন্ডল, আবারও একক নৃত্য ‘(কত্থক) পরিবেশন করবেন স্নাতা শাহরীন, সবশেষে সমবেত নৃত্য ‘পুষ্পাঞ্জলি (ভরতনাট্যম)’ পরিবেশন করবেন কল্পতরু।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শুরুতে সমবেত নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবেন একাডেমি ফর মনিপুরি কালচারাল এন্ড আর্টস, সিলেট, এরপর একক সংগীত ‘ধ্রুপদ’ পরিবেশন করবেন সৌমিতা বোস এবং একক নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন পূজা বৈষ্ণব। আবার একক নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন মন্দিরা চৌধুরী, এরপর একক সংগীত ‘রাগ-পূরবী’ পরিবেশন করবেন স্বরাজ সাহা এবং একক নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবেন সামিনা হোসেন। একক নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন সুমাইয়া ইসলাম, একক সংগীত পরিবেশন করবেন বিটু কুমার শীল এবং একক নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবেন বাবরুল আলম চৌধুরী।

আবার সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন মাসুম হোসাইন, একক সংগীত ‘রাগ-মধুবন্তী’ পরিবেশন করবেন করিম শাহাবুদ্দিন এবং একক নৃত্য ‘ওড্যিস্যি’ পরিবেশন করবেন তাজিম চাকমা। একক সংগীত ‘রাগ-বসন্ত’ পরিবেশন করবেন মিরাজুল জান্নাত সোনিয়া, একক সংগীত ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন গোলাম মোস্তফা ববি এবং সবশেষে সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবেন কত্থক নৃত্য সম্প্রদায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশিল্পকলাসংগীতসৈয়দ জামিল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT