প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল বলেছেন: কাওকে জিতিয়ে দেয়ার জন্য কাজ করবে, নির্বাচন কমিশন এতটা কাপুরষ নয়। ভোট নিয়ে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছি। তবে রাজনৈতিক পরিবেশ অনুকূলে না আসলে সুষ্ঠু ভোট করা ইসির পক্ষে কঠিন হয়ে পড়বে।
তিনি আজ বুধবার ১৩ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনী আইন সংশোধন করে ইসির ক্ষমতা কমেছে বলে অপপ্রচার চলছে গণমাধ্যমে।
অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসকের দলীয় বক্তব্য তুলে ধরে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এখনই ব্যবস্থা নেয়ার আহ্বান জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ দূর করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়।







