চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে ‘হাসিনা: আ ডটারস টেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
আইস্ক্রিন, বিনোদন
A A

এবার দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের দর্শক দেখতে পারছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।

২০১৮ সালের ১৬ নভেম্বর প্রামাণ্যচিত্রটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় ‘হাসিনা: আ ডটারস টেল’।

দর্শকের চাহিদার কথা বিবেচনায় এনে প্রামাণ্যচিত্রটি পরে টেলিভিশনেও সম্প্রচার করা হয়। একাধিকবার দেখানো হয় চ্যানেল আইয়ের পর্দায়। সেই ধারাবাহিকতায় এবার প্রমাণ্যচিত্রটি মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

এই ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনডটার’স টেলপিপলু আর খানলিড বিনোদনহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

মে ৭, ২০২৬

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমিগ্রেশন ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি: ব্যাকগ্রাউন্ড চেকে বড় পরিবর্তন

মে ৭, ২০২৬

যে দুই গুণী পাচ্ছেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT