বিনোদন

হেলাল হাফিজের ‘অবিবাহিত থাকার রহস্য’ নিয়ে নাটক

প্রেমিক-প্রেমিকা নাটকের দৃশ্যে একসাথে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের জন্য প্রেমিক ও প্রেমিকা একসাথে দাঁড়িয়ে আছেন, পেছনে প্রাকৃতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্যই প্রয়াত হয়েছেন বিখ্যাত কবি হেলাল হাফিজ। আজীবন অবিবাহিত থাকা হেলাল হাফিজের জীবনের একটি অধ্যায় আছে, চোখে জল আনা সে অধ্যায়। দ্রোহ ও প্রেমের কবির সেই অদেখা অধ্যায় পর্দায় নিয়ে এলেন নির্মাতা রুবেল আনুশ।

কী যেন ভুলিতে চেয়েছিলাম নামে নাটকটিতে হেলাল হাফিজের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী ও প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা।

পর্দায় দেখা যাবে, কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরী সাথে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন! দারোগার মেয়ের সাথে স্কুল শিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে ঢাকায়। হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম “যে জলে আগুন জ্বলে!”

হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেনকে উপহার দেন। হেলেন দেখেন পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি, তাকে না পাওয়ার।

হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান। স্বামী তাকে তালাক দেয়। নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তাকে শেকল দিয়ে ঘরে বেধে রাখতে হয়।

হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি। তাই আর কখনো বিয়ে করেননি। খুব গুছিয়ে থাকতেন। গোছালো মানুষ ছিলেন। তাকে দেখে বোঝা যেতো না, ভেতরে ভেতরে তার ভেতর এতোটা ভাঙন।

গল্পও লিখেছেন রুবেল আনুশ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অব্রাহাম তামিম। নাটকটি গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

বিষয়:নাটক হেলাল হাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…