আন্তর্জাতিক

আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তা কমান্ডারসহ ১২ সৈন্য নিহত

আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের জান্তা কমান্ডারসহ ১২ সৈন্য নিহত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাখাইন-বাগো সীমান্তের পান্ডাউং টাউনশিপের নিয়াউঙ্গিও এলাকায় আরাকান আর্মির এক অতর্কিত হামলায় মিলিটারি অপারেশনস কমান্ড নং ১০ (এমওসি-১০) প্রধান কর্নেল হান লিন অং ও তার ১২ সৈন্য নিহত হয়েছে।

গত ৪ জানুয়ারি সোমবার সকালে কৌশলগত পয়েন্ট ৬৬৬ পাহাড়ের কাছে তার নিহত হন।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা রাখাইন-ভিত্তিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মায়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ এক প্রতিবেদনে বলা হয়, মায়ানমার প্রতিরক্ষা ও নিরাপত্তা ইনস্টিটিউট অফিসার কর্নেল হান লিন অং অভিজাত প্রতিরক্ষা পরিষেবা একাডেমির ৪৩তম ইনটেকের স্নাতক, যিনি গত ২০২৫ সালের অক্টোবরে এমওসি-১০ এর কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

প্রসঙ্গত; আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশ ও কাছাকাছি পালেতোয়া টাউনশিপ নিয়ন্ত্রণ করে।  সম্প্রতি রাখাইনের রাজধানী সিত্তে ও প্রধান চীনা বিনিয়োগ প্রকল্পের স্থান কিয়াকফিউ বন্দর দখলের চেষ্টায় তৎপর। এতে বাগো, আয়েয়ারওয়াদি এবং মাগওয়ে অঞ্চলে বর্তমান সংঘর্ষের ঘটনা ঘটছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…