ছবি গল্প

পরীমনির সন্তানের মুখেভাতের অন্যরকম আয়োজন

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি, যেখানে শিশু ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

  1. গত ১০ ফেব্রুয়ারি তারকা দম্পতি রাজ ও পরীমনির সন্তান রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হয়েছে। ভালোবাসা দিবসে সোনার চামচ, বাটি, পথশিশুদের নিয়ে সন্তানের মুখের ভাতের অন্যরকম এক আয়োজন করেছিলেন পরীমণি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক সেই আয়োজন।
পরীমনি তার সন্তানের মুখেভাতের সময় পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পরীমণির ফেসবুক থেকে

 

ফাল্গুন ও ভালোবাসা দিবসে সন্তানের মুখেভাতের আয়োজন করেন পরীমনি ও রাজ দম্পতি। সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি

 

বাচ্চাদের মুখেভাতের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত, উজ্জ্বল আলোর মধ্যে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পরীমণির ফেসবুক থেকে

 

নিজের জন্মদিন থেকে নানা উপলক্ষ পথশিশুদের সঙ্গে ভাগ করে নেন পরী। ব্যতিক্রম ছিল না তাঁর প্রথম সন্তান রাজ্যের মুখেভাত অনুষ্ঠানও। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে বেশ কয়েকজন পথশিশুকে দেখা যায় আয়োজনে শরিক হতে

পরীমনি তার সন্তানের মুখেভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পরীমণির ফেসবুক থেকে

 

বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের আয়োজন করেছিলেন পরীমনি। ছাদে শামিয়ানা, পর্দায়, আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল

 

পরীমনির সন্তানের মুখেভাতের বিশেষ মুহূর্ত, পরিবারের আনন্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পরীমণির ফেসবুক থেকে

 

পরীমনি–রাজ দম্পতি, পথশিশুরা ছাড়াও আয়োজনটিতে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

 

বাচ্চাদের মুখেভাতের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পরীমণির ফেসবুক থেকে

 

রাজ্যের মুখেভাতে খাবারের এলাহি আয়োজন রেখেছিলেন পরীমনি ও রাজ দম্পতি। পোলাও, রোস্ট থেকে মাছের বারবিকিউ, কী ছিল না

 

পরীমনি তার সন্তানের মুখেভাতের সময় হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পরীমণির ফেসবুক থেকে

 

শেয়ার করা ছবিতে ফাল্গুনের সাজে দেখা যায় পরীকে। পরেছিলেন হলুদ শাড়ি, খোঁপায় গোঁজা ছিল লাল গোলাপ

 

 

বিষয়:পরীমণি রাজ শরিফুল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…