চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের রেজিম পাল্টাতে পারে কিন্তু তার মূল্য এতখানি দিতে হবে: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর নিজ দেশে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করে আইনজীবী তুরিন আফরোজ বলেন, একটা দেশের রেজিম পাল্টাতে পারে কিন্তু তার মূল্য এতখানি দিতে হবে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই তার ওপর অত্যাচার শুরু হয় জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আজতক বাংলাকে তুরিন আফরোজ বলেন, গত ৭ আগস্ট রাতে তার উত্তরার বাড়িতে হামলা করা হয়। চুল কেটে দেওয়া হয় তার। চলে ভয়ঙ্কর অত্যাচার। সারা শরীরে করা হয় অকথ্য অত্যাচার।

যুদ্ধাপরাধীদের নিয়ে কাজ করা এই আইনজীবী বলেন, একটা দেশের রেজিম পাল্টাতে পারে কিন্তু তার মূল্য এতখানি দিতে হবে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম না। ওরা (আন্দোলনকারীরা) বিজয় উল্লাস করছিল। দুইজন আমার বেডরুমে ঢুকে বলে, কথা বলতে পারি? তারপর বলল, কেন হিজাব ছাড়া থাকিস? মা দেশ ছেড়ে গেল তুই কেন গেলি না?

তিনি বলেন, তারা আমাকে আটকে রাখে। নজরদারির মধ্যে রাখা হয়। তারা সবার বাসায় ঢুকেই হামলা করছিল, হিন্দুদের ওপর হামলা করছিল। আমি আমার ১৬ বছরের মেয়ে, ২৫ বছরের কাজের মেয়েকে নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমার বাড়ি, লাইব্রেরি সব পুড়িয়ে দিয়েছে। আমি প্রতি মুহূর্তে ভয়ে আছি। আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না।

তিনি আরও বলেন, আমি ইন্ডিয়া আর অন্যান্য দেশে যোগাযোগ করছিলাম নিরাপত্তার জন্য। তারা বলতে থাকে- ‘তোকে দেশের কাছে সত্য কথা বলতে হবে’। তারা আমাকে ফেসবুকের লাইভে এসে ‘যুদ্ধাপরাধীদের ট্রাইবুনাল একটি প্রহসন’ এরকম কথা বলতে বলে। পরে ডাকাত পড়লে ওরা পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT