চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লী বিদ্যুৎ আন্দোলন পর্যালোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২৭, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
পল্লী বিদ্যুৎ সংস্থার বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারীর চলমান আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুতায়ন বোর্ডের কাঠামোগত সংস্কার পর্যালোচনার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ (২৭ মে) মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লী বিদ্যুৎ সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে, তা একটি অনিবন্ধিত সংগঠনের নেতৃত্বে হচ্ছে, যার নাম ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন’। এই সংগঠনটি বিদ্যমান কোনো বৈধ সংগঠনের প্রতিনিধিত্ব করে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুতায়ন বোর্ডের কাঠামোগত সংস্কার পর্যালোচনার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট চূড়ান্ত করবে। এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এছাড়া আন্দোলন নিরসনে সরকার আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে,

  • পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীদের পদমর্যাদার ভারসাম্য আনতে বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। আগামী সপ্তাহে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।
  • যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের মধ্যে যারা নাশকতায় জড়িত নয়, তাদের বিষয়ে পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ক্রয়, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত কর্মীরা বিদ্যমান শ্রম আইনের আওতায় বাড়তি সুবিধা পান। আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত ৬০২৫ জন কর্মীকে নিয়মিত করা হয়েছে এবং বদলি প্রক্রিয়াও মানবিক বিবেচনায় চলমান রয়েছে। ইতোমধ্যে ৩০৭৯ জন স্বামী-স্ত্রী কর্মচারীকে একই কর্মস্থলে বদলি করা হয়েছে এবং ৬ জন সংযুক্ত কর্মীকে নিজ কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়েছে এবং সেগুলো আদালতে বিচারাধীন। অভিযুক্তদের নির্দোষ প্রমাণের সুযোগ রয়েছে।

ট্যাগ: পল্লী বিদ্যুৎব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল ১১ দোকান

পরবর্তী

পাচার অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে: গভর্নর

পরবর্তী
বাংলাদেশের ট্রাফিক আইন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে: গভর্নর

অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ জাস্টিন ল্যাঙ্গার মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন সিমন্স

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT