নিখোঁজের ৭ ঘণ্টা পর বস্তাবন্দি অবস্থায় শিশুকে জীবিত উদ্ধার

সাভার মডেল থানার প্রবেশদ্বার, যেখানে থানার নাম লেখা রয়েছে, পাশে কিছু মানুষ ও যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিখোঁজের ৭ ঘণ্টা পর ঢাকার আশুলিয়ায় হুমায়রা নামে আড়াই বছরের এক শিশুকে মূমুর্ষূ ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার ২৪ জুন আশুলিয়ার জিরাবোতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
শিশু হুমায়রার বাবা অভিযোগ করেছেন, প্রতিবেশির সাথে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






