কক্সবাজার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় ধসের কারণে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক ক্ষতি, বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। নিহত মো. ছৈয়দ উল্লাহ (১০) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।

রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানিয়েছেন, শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে এ ঘটনা ঘটেছে।

জীবিত উদ্ধার করা হয়, উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) এবং একই ক্যাম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদ এর ছেলে এনায়েত রহমানকে (৬)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় কিছু সংখ্যক শিশু-কিশোর খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড়ের চুঁড়া থেকে বড় এক খন্ড মাটি ধসের ঘটনা ঘটে। এতে তিন শিশু মাটি চাপা পড়ে।

এসময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা দুই শিশুকে মুমূর্ষুাবস্থায় উদ্ধার করে। তারা রোহিঙ্গা ক্যাম্পটি সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এপিবিএন এর পুলিশ সুপার বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলো বেলে মাটির প্রকৃতির। তাছাড়া পাহাড়গুলো এখন বৃক্ষশূণ্য। এতে পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় শুষ্ক মৌসুম হওয়ায় আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। নিহতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খন্দকার ফজলে রাব্বী।

বিষয়:এক শিশুর মৃত্যু কক্সবাজার পাহাড় ধস রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…