কিশোরগঞ্জ

মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ জেলার মানচিত্রের ছবি ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের নিকলীতে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সারোয়ার উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলমের ছেলে।

স্থানীয়দের সূত্র জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল সারোয়ার। এ সময় বৃষ্টি ও সাথে বজ্রপাত শুরু হয়। খেলার মাঠে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশু সারোয়ার আলমের মৃত্যু হয়। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বজ্রপাতে শিশু সারোয়ার আলমের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:কিশোরগঞ্জ নিকলী ফুটবল বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…