চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ের পাদদেশে আহত হয়ে পড়ে আছে হাতির বাচ্চা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৩১ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৩
কক্সবাজার, জনপদ, পরিবেশ
A A

পাহাড়ের পাদদেশে অসুস্থ হয়ে দুই দিন ধরে পড়ে আছে একটি হাতির বাচ্চা। বন বিভাগের পক্ষ থেকে পাহারা দিয়ে ওই স্থানে চালানো হচ্ছে চিকিৎসা। হাতির বাচ্চাটি সুস্থ হয়ে আবার বনে ফিরে যাবে বলে প্রত্যাশা বন বিভাগের।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জঙ্গল মৌজা নামক পাহাড়ি এলাকায় সোমবার (১০ এপ্রিল) রাতে মায়ের সাথে এসে আটকে যায় হাতির বাচ্চাটি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমাদের বন বিভাগের টহল দল সেখানে ছুটে যায় । এরপর দোলহাজারা সাফারি পার্কে থাকা ভেটেনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে মঙ্গলবার দুপুরের পর থেকে এ হাতির বাচ্চার চিকিৎসা শুরু হয়।

বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বুধবারও আমি নিজে গিয়ে হাতির বাচ্চাটাকে দেখে এসেছি। আমরা সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি ওই এলাকায়।

ভেটেরেনারি চিকিৎসক ডাক্তার জুলকারনাইন জানান, হাতির বাচ্চাটি পায়ে খুব আঘাত পেয়েছে। সে কোনভাবেই উঠতে পারছে না। মঙ্গলবার থেকে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী হাতির বাচ্চাটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, হাতির বাচ্চা পড়ে থাকার বিষয়টি আমি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জেনেছি। তাদেরকে বলেছি, যেকোনভাবে বাচ্চাটাকে সুস্থ করে বনে ফেরানোর ব্যবস্থা করতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT