চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মায়ের সামনে ৪ বছরের শিশুকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪ বছর বয়সের একজন শিশুকে তার বাবা-মায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ২৯ বছর বয়সী একজন পুরুষ এবং ২৭ বছর বয়সী একজন নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত (১৫ ডিসেম্বর) শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনার সময় নিহত শিশুটি তার বাবা-মার সাথে গাড়িতে বসে ছিল, তার শরীরের উপরের অংশে গুলি লাগে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সময় নিহত শিশুটি তার পরিবারের সাথে গাড়িতে চড়ে চার্চে যাচ্ছিল। এসময় আরেকটি গাড়ি তাদের অনুসরণ করতে থাকে। ওই পরিবারের গাড়ির চালক তখন তাদের গাড়ির গতি কমিয়ে দেয়। সেই সময় সন্দেহভাজন গাড়িটি তাদের গাড়ির পাশ কেটে যাওয়ার সময় সন্দেহভাজন গাড়ি থেকে একজন গুলি করতে শুরু করে।

এর মধ্যে একটি গুলি পিছনের সিটে থাকা শিশুটিকে আঘাত করে। তার বাবা-মা যারা গাড়িতেই ছিলেন তবে তারা কেউ আহত হননি। তারা অবিলম্বে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান যেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। শহরজুড়ে থাকা সিসি ক্যামেরার কারণে সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ জানান, হত্যার সন্দেহে একজন ২৯ বছর বয়সী পুরুষ এবং একজন ২৭ বছর বয়সী মহিলাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে সন্দেহভাজনদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রশিশুশিশু হত্যাহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন গুণী লেখক পাচ্ছেন আলী ইমাম শিশুসাহিত্য পুরস্কার

পরবর্তী

ইতিহাসে প্রথমবার কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে: সিইসি

পরবর্তী

ইতিহাসে প্রথমবার কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT