আন্তর্জাতিক

গ্রিক দেবতা প্যানের ১৭০০ বছরের পুরনো মূর্তি তুরস্কে

প্রাচীন মূর্তি যা মানব ও পশু চরিত্রের সংমিশ্রণে তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীন মূর্তি যা মানব ও পশু চরিত্রের সংমিশ্রণে তৈরি, উদ্ধারকাজের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় ১৭০০ বছরের পুরাতন গ্রীক দেবতা প্যানের একটি প্রাচীন মূর্তি আবিষ্কার করা হয়েছে। এটি একটি অর্ধ-মানুষ ও অর্ধ-ছাগল মূর্তি।

ইস্তাম্বুল শহরের মেয়র একরেম ইমামোগলু গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, সারাচেন আর্কিওলজি পার্কে অবস্থিত সেন্ট পলিউক্টাসের বাইজেন্টাইন গির্জায় রোমান যুগের একটি মার্বেল মূর্তি পাওয়া গেছে। এ প্রাচীন নিদর্শনটি ১৭০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কে ১৭০০ বছরের পুরনো গ্রীক দেবতার মূর্তি খুঁজে পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীক পৌরাণিক কাহিনীতে বলা হয়, অর্ধ-মানুষ ও অর্ধ-ছাগল মূর্তিটি হলো পশুপালক ও দেহাতি (পল্লী) সঙ্গীতের দেবতার অবয়ব। এই দেবতা উর্বরতার একটি প্রতীক হিসেবেও পরিচিত।

প্রাচীন গ্রিক প্যানের ১৭০০ বছরের পুরনো মূর্তি তুরস্কে পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে চলতি মাসেই ইস্তাম্বুল শহরের কেন্দ্রস্থলের একটি প্রত্নতাত্ত্বিক পার্কে রোমান যুগের আরেকটি মূর্তি পাওয়া যায় যা বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিষয়:ইস্তাম্বুল তুরস্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…