অপরাধ

বনানীর হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ

গ্রেপ্তার ৫

নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বিদেশি মদসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানীর হোটেলে বিদেশি মদসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে কর্মকর্তাদের ছবি, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের মদ ও স্পিরিটের বোতল দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী বনানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-মো. আলমগীর হোসেন (৫৩), মো. হাবিবুর রহমান (২৬), মো. সোহাগ মণ্ডল (৩৫), মো. রিফাত মামুন (২৬) ও মো. গোলাম কিবরিয়া রনি (২৮)।

শামীম আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর সুইট ড্রিম প্রাইভেট লিমিটেড নামের আবাসিক হোটেলের বেজমেন্ট ও ষষ্ঠ তলার সিঁড়ি সংলগ্ন কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির চার লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…