অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৯৩৩ জন

বাংলাদেশের মানচিত্রের পটভূমিতে অ্যাপারেশন ড্রিল হ্যান্ডকাফের ছবি, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৯৩৩ জনসহ মোট এক হাজার ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৯৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের একনলা বন্দুক ১টি, গুলি ১ রাউন্ড ও ফাঁকা কার্তুজ ৬ রাউন্ড উদ্ধার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






