রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী

ছবি: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ইতিহাসে এক অনন্য নাম জিয়াউর রহমান। জন্মদিনে নানা আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি’র নেতা-কর্মীসহ সবস্তরের মানুষ।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান। শৈশব থেকেই শৃঙ্খলা, সাহস ও নেতৃত্বগুণে সবার থেকে আলাদা ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এক সময় যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। রনাঙ্গনে সৃষ্টি করেন ইতিহাসের এক সাহসী অধ্যায়। একজন দক্ষ সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান।

স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক ভূমিকা তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে। রাষ্ট্রনায়ক হয়ে জিয়াউর রহমান প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। রাষ্ট্রগঠনে তার ১৯ দফা দেশের উন্নয়নে এক অনন্য দলিল, খাল খননসহ নানা কর্মসূচি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রনায়কের সামনে থেকে নেতৃত্ব দেয়ার উজ্জল দৃষ্টান্ত।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের নীতিনির্ধারকরা বললেন, বিএনপি’র জন্য এখনো বড় অনুপ্রেরণা জিয়াউর রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনার হাতে নিহত হন জিয়াউর রহমান। তার অকাল প্রয়াণে থমকে যায় একটি অধ্যায়। তবে জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমকালীন।

নানা কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। গত ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হন তাদের বড় ছেলে তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।

বিষয়:৯০ তম জন্মবার্ষিকীজিয়াউর রহমানশহীদ রাষ্ট্রপতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…