গাইবান্ধা

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

জনগণ লাইন করে দাঁড়িয়ে, বিভিন্ন বয়সের নারী-পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯ বছরের এক শিশুকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশু তৃতীয় শ্রেণীর ছাত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) তালুককানুপুর উপজেলার ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, বিয়েবাড়ির ব্যস্ততার সুযোগে প্রতিবেশী এক যুবক শিশুটিকে ঘরে নিয়ে যায়। পরে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

বিষয়:গাইবান্ধা ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…