চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ১০ জনের ৯ জনই অনাহারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
গাজায় অনাহারে থাকা শিশুদের দুর্দশা, ক্ষুধা ও অসুস্থতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বাহিনীর আক্রমণে বিধ্বস্ত গাজাবাসীর জন্য সতর্ক করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংস্থার তথ্য মতে, গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে রয়েছেন। এছাড়াও প্রতি ১০ জনের ৯ জনেরই প্রতিদিন না খেয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার ১০ ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের একজন ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা সতর্ক করে জানান, গাজায় যুদ্ধ চলমান থাকায় সেখানে অর্ধেক মানুষ অনাহারে রয়েছেন।

ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর কার্ল স্কাউ বলেন, গাজার মানুষদের প্রয়োজনীয় খাবারের তুলনায় সামান্য পরিমাণ খাবার অঞ্চলটিতে পৌঁছেছে। যার ফলে, প্রতি ১০ জনের মধ্যে ৯ জন প্রতিদিন খাবার খেতে পারছেন না। এই পরিস্থিতিতে গাজায় নতুন করে খাদ্য সহায়তা প্রবেশ করানো বেশ ‘অসম্ভব’ বলেও মনে করছেন তিনি।

Banglabid

ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল করতে এবং ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে গাজায় বিমান হামলা চালিয়ে যেতে হবে। আর তাদের এই হামলা চলতেই থাকবে।

শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, যেকোন বেসামরিক ব্যক্তির মৃত্যু আমাদের জন্যও বেদনাদায়ক কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের গাজার অভ্যন্তরে যতটা সম্ভব প্রবেশ করতে হবে, এর জন্য আমাদের যা কিছু প্রয়োজন তার সবকিছুই করতে হবে।

আইডিএফ’র চিফ অফ স্টাফ হার্জি হালেভি সৈন্যদের বলেন, ‘গাজায় আরও শক্তি প্রয়োগ করতে হবে। কারণ, শুত্রুদের (হামাস) আত্মসমর্পণ অপেক্ষা করছে। তাদের নেটওয়ার্ক ভেঙ্গে পড়ছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-গাজাইসরায়েলি হামলাগাজাগাজায় ইসরায়েলি হামলাগাজার মানুষ অনাহারে
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT