বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা ও মশার উপদ্রব, রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে ৬ জন এবং রাজধানীর বাইরে ৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১,৪১৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১,৭৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৩৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬,৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকা সিটির সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,৮০৭ জন এবং সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৪,৮৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু জ্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…